রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে আ.লীগ অফিস উচ্ছেদ

উচ্ছেদ করা হচ্ছে আওয়ামী লীগ অফিস। ছবি : কালবেলা
উচ্ছেদ করা হচ্ছে আওয়ামী লীগ অফিস। ছবি : কালবেলা

কুড়িগ্রামের রৌমারী উপজেলা সদরের টিএনটি এলাকায় ১৯ বছর পর আদালতের রায়ে উপজেলা আ.লীগের অফিস ও দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এসব উচ্ছেদ করে প্রকৃত মালিকদের দখল বুঝিয়ে দেওয়া হয়।

জানা যায়, ১৯ বছর আগে উপজেলা শহরের টিএনটি এলাকায় মাফুজাল ইসলামের মালিকানাধীন ১৫ শতক জায়গা দখল করেন স্থানীয় রাবেয়া, মজিবুর ও মমিন উদ্দিন। ক্ষমতার দাপট দেখিয়ে তারা সেখানে দোকানঘর নির্মাণ করেন। তারপর সেখানে আওয়ামী লীগের অফিস করা হয়। দখলকৃত জমি ফেরত পেতে ২০০৭ সালে কুড়িগ্রাম আদালতে মামলা দায়ের করেন মালিকরা। মামলার কারণে দীর্ঘসূত্রতা দেখা দেয়। ১৯ বছর আইনি লড়াই করে সম্প্রতি জায়গার প্রকৃত মালিকদের দখল দিতে রায় প্রদান করেন কুড়িগ্রাম আদালতের সিনিয়র সিভিল সহকারী জজ মো. ফিরোজ কবির।

শনিবার আদালতের রায়ে দখলকৃত জমিতে থাকা দোকানঘর ও আ.লীগ অফিস উচ্ছেদ করে প্রকৃত মালিক মাফুজল ও তার ওয়ারিশদের কাছে বুঝিয়ে দেন কুড়িগ্রাম কোর্টের নাজির মো. গোলাম রহমান ও কোর্ট পুলিশ উপ-পরিদর্শক (এসআই) ময়নুল হক।

এ সময় অলি আহমেদ, বকুল মিয়া, করিয়উল ও মোকছেদুল বলেন, ১৯ বছর আইনি লড়াই করে আমাদের পৈতৃক জমি ফেরত পেয়েছি।

রৌমারী থানার ওসি কাওসার আলী বলেন, আদালত কমিশনের মাধ্যমে উচ্ছেদের বিষয় অবহিত করেন। কোর্টের নাজির ও পুলিশ এসে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১০

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১১

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১২

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৫

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৬

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৭

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৮

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৯

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

২০
X