রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আদালতে হাজিরার পর থেকেই নিখোঁজ হত্যা মামলার প্রধান আসামি

নিখোঁজ মাসুম বিল্লাহ।
নিখোঁজ মাসুম বিল্লাহ।

রাজশাহীতে আদালত থেকে হাজিরা দিয়ে ফেরার পথে মাসুম বিল্লাহ (২৭) নামে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ২১ দিন ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।

স্বজনদের দাবি, একটি হত্যা মামলার প্রধান আসামি হওয়ায় বাদীপক্ষ তাকে অপহরণ করে থাকতে পারে।

নিখোঁজ মাসুম বিল্লাহ রাজশাহী নগরীর ডিঙ্গাডোবা পাঠার মোড় এলাকার বাসিন্দা মোবারক আলীর ছেলে। তাদের পৈতৃক নিবাস গোদাগাড়ী উপজেলার তেরোপাড়া গ্রামে। এ ঘটনায় নিখোঁজের মা রাবেয়া বেগম গত ১১ ফেব্রুয়ারি নগরীর রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মাসুম বিল্লাহ পেশায় একজন ছাত্র। ২০২২ সালে গোদাগাড়ীর তেরোপাড়া গ্রামে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মামুন-অর-রশিদ নামে এক যুবক নিহত হন। ওই হত্যা মামলায় মাসুমকে প্রধান আসামি করা হয়।

পরিবার জানায়, গত ৮ ফেব্রুয়ারি ওই মামলায় হাজিরা দিতে আদালতে যান মাসুম। হাজিরা শেষে তিনি গোদাগাড়ীর রাজাবাড়ী ভূমি অফিসে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে এবং তিনি আর বাড়িতে ফেরেননি।

নিখোঁজ মাসুমের মা রাবেয়া বেগম ও বোন জিয়াসমিন খাতুন জানান, মামলাটি নিয়ে স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা চলছিল। তবে বাদীপক্ষ এর আগে মাসুমকে তুলে নেওয়ার ও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল। তাদের অভিযোগ, আদালত চত্বর এলাকা থেকেই তাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত পক্ষ অর্থাৎ নিহত মামুনের ভাই সুমন আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, নিখোঁজ যুবকের মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণের জন্য আবেদন করা হয়েছে। সেটি হাতে পেলে নিখোঁজের প্রকৃত কারণ বা তার সর্বশেষ অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। আমরা সব দিক বিবেচনা করে তদন্ত চালিয়ে যাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১০

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১১

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৩

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৪

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৬

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৭

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৮

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৯

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

২০
X