সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

একদিনের মধ্যে মাদক ও দখলদারদের তালিকা দিতে হবে : এমপি মান্নান

উপজেলা পরিষদের সভাকক্ষে এমপি মান্নান। ছবি : কালবেলা
উপজেলা পরিষদের সভাকক্ষে এমপি মান্নান। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, সোনারগাঁয়ে মাদক কারবারি ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সংশ্লিষ্টদের একদিনের মধ্যে মাদক কারবারি ও দখলদারদের তালিকা প্রশাসনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন। অন্যথায় আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সোমবার (২ মার্চ) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মান্নান বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে দেশের সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা তার প্রতিনিধি হিসেবে জনগণের সেবক হয়ে সংসদে শপথ নিয়েছি। তাই সোনারগাঁয়ের মাটিতে আর কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আমাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের যদি প্রয়োজনীয় সেবা দিতে না পারি, তাহলে আমি কেমন এমপি? সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর এটাই আমার প্রথম আইনশৃঙ্খলা সভা। এ সভায় যেসব বিষয় নিয়ে আলোচনা করেছি এবং জনস্বার্থে যেসব কর্মপরিকল্পনা হাতে নিয়েছি, সেগুলোর বাস্তবায়ন চাই। পরবর্তী সভায় আমরা যেন তার দৃশ্যমান ফলাফল পাই এ প্রত্যাশা প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের কাছে রাখছি।

সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. মহিবুল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X