টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের উন্নয়নে কার্পণ্য হবে না : এমপি জিলানী

টুঙ্গিপাড়ায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসএম জিলানী এমপি। ছবি : কালবেলা
টুঙ্গিপাড়ায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসএম জিলানী এমপি। ছবি : কালবেলা

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ জেলা নয়। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া দেশের বাইরের কোনো উপজেলা নয়। এখানে সঠিকভাবে কাজ হবে কিনা, এ নিয়ে শঙ্কার কোন কারণ নেই।

সোমবার (২ মার্চ) সকাল ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জ জেলা নিয়ে কোনো কার্পণ্য না করার কথা বলেছেন। দেশের অন্যান্য উন্নত জেলার মতো সব ধরনের সুযোগসুবিধা ভোগ করবে গোপালগঞ্জ। উন্নয়নের ক্ষেত্রে এ জেলার প্রতি কোনো বৈষম্য রাখা হবে না।

তিনি আরও বলেন, আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে এ অঞ্চলের মানুষের জীবন জীবিকার উন্নয়নে কাজ করব। আপনারা যে দপ্তরে দায়িত্ব পালন করছেন, কোনো ব্যক্তিগত বা দাপ্তরিক সমস্যা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। সমস্যা সমাধানে আমি সর্বোচ্চ চেষ্টা করব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন। সভায় প্রশাসনিক সমন্বয়, উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি ও জনসেবা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা হয়।

সভা শেষে সংসদ সদস্য এস এম জিলানী উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এছাড়া পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

১০

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১১

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১২

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৩

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৫

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৬

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৭

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৮

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৯

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

২০
X