চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ঘরে ঢুকে বড় বোনকে গলা কেটে হত্যা করল ছোট ভাই

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর হালিশহরে ঘরে ঢুকে বড় বোন ছেনুরা বেগমকে (৬৫) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার ছোট ভাই জানে আলমের (৫০) বিরুদ্ধে।

সোমবার (২ মার্চ) নগরীর হালিশহর থানাধীন রমনা আবাসিক এলাকায় তারাবিহ নামাজের পর এ ঘটনা ঘটে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. সুলতান আহসান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

সূত্রে জানা গেছে, পাওনা টাকার জন্য বঁটি দিয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা খুনিকে আটকে রেখে পুলিশকে খবর দেয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, তারাবিহ নামাজ শেষে বোরকা পরিহিত একজনকে দ্রুত হেঁটে যেতে দেখা যায়। তার হাঁটা সন্দেহজনক মনে হলে তাকে দাঁড়াতে বলেন সেখানে থাকা লোকজন। এতে তিনি হাঁটার গতি বাড়িয়ে দেন। পরে তাকে দৌড়ে ধরে বোরকার মুখ খুললে দেখা যায় তিনি বয়স্ক পুরুষ। তার হাত রক্তমাখা। পরে তার পরিহিত জামার পকেট থেকে স্বর্ণ পাওয়া যায়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. সুলতান আহসান উদ্দিন বলেন, হালিশহর রমনা আবাসিক এলাকায় বোনকে আপন ভাই গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে খুনিকে পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয়রা। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১০

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১১

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

১৩

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

১৪

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১৫

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

১৬

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

১৭

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

১৮

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

১৯

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

২০
X