লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

কার্যালয়ে ঢুকে গণপূর্ত নির্বাহী প্রকৌশলীকে হুমকি

লক্ষ্মীপুর গণপূর্ত ভবন। ছবি : কালবেলা
লক্ষ্মীপুর গণপূর্ত ভবন। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরে কার্যালয়ে ঢুকে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সফিকুর রহমান চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদার মো. শিপন লাহাড়ি নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে প্রকৌশলী সফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এ ঘটনায় সোমবার (২ মার্চ) ওই কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী জামাল উদ্দিন সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শিপন লক্ষ্মীপুর পৌরসভার ৬নং ওয়ার্ড বাঞ্ছানগর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

জিডির বরাত দিয়ে থানা পুলিশ জানায়, সোমবার বিকেলে বহিরাগত শিপন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ঢুকে চিৎকার-চেঁচামেচি করে। এসময় তিনি নির্বাহী প্রকৌশলীসহ কর্মচারী-স্টাফদের সঙ্গেও অসদাচরণ করে। একপর্যায়ে শিপন তাদের মারধর করার জন্যও তেড়ে আসে এবং হুমকি ও ভয়ভীতি দেখায়।

উপ-সহকারী প্রকৌশলী জামাল উদ্দিন বলেন, শিপন বহিরাগত লোক। আমাদের কার্যালয়ে এসে নির্বাহী প্রকৌশলীসহ কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ, হুমকি-ভয়ভীতি দেখায়। অফিসের নির্দেশে আমি জিডি করেছি।

লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সফিকুর রহমান চৌধুরী বলেন, আমি এখানে সেবা দিতে এসেছি। লোকটি খুবই খারাপ আচরণ করেছে। এ ঘটনায় খুব বিব্রতবোধ করছি।

এ ব্যাপারে শিপন লাহাড়ি হুমকি ও মারধরে উদ্যত হওয়ার অভিযোগ অস্বীকার করে মোবাইলফোনে বলেন, আমাদের কিছু লোক উস্কে দিয়ে এসব করাচ্ছে। ঘটনা তেমন কিছুই না।

জিডির তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুল করিম চৌধুরী বলেন, সাধারণ ডায়েরি আদালতের অনুমতির জন্য পাঠানো হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X