রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সেই যুবদল ও তাঁতী দল নেতার জামিন 

বাঁ থেকে রংপুর জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুন ও সদ্য বহিষ্কৃত যুবদলের সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব। ছবি : সংগৃহীত
বাঁ থেকে রংপুর জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুন ও সদ্য বহিষ্কৃত যুবদলের সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব। ছবি : সংগৃহীত

রংপুরে ‘ডিশ-ইন্টারনেট’ ব্যবসা দখলকে কেন্দ্র করে গুলি করে হত্যার হুমকির ঘটনায় করা মামলায় গ্রেপ্তার যুবদলের সদ্য বহিষ্কৃত সহসাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব ও জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুনকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে রংপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতের বিচারক রাশেদ হোসাইন তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

কোর্ট ইন্সপেক্টর শাহিন আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের আদালতে হাজির করে জামিন আবেদন করলে ৫০০ টাকার পৃথক চুক্তিতে চার্জশিট দেওয়ার দিন পর্যন্ত জামিন মঞ্জুর করেন আদালত।

এর আগে সোমবার (০২ মার্চ) নগরীর কামাল কাছনা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তামজিদুর রশিদ গালিবকে গ্রেপ্তার করে র‍্যাব-১৩। পরে মহানগর গোয়েন্দা পুলিশ নগরী নুরপুর এলাকা থেকে মুরাদ কায়সার মিথুনকে গ্রেপ্তার করে।

এদিকে মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, নগরীর কামাল কাছনা এলাকায় পূর্বপরিকল্পিতভাবে ক্যাবল ওয়ান প্রতিষ্ঠানের লাইন কেটে দেওয়া হয়। এতে গ্রাহকরা মারাত্মক ভোগান্তির শিকার হয়েছেন এবং দুই প্রতিষ্ঠান প্রায় ৭ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছে। এ ঘটনায় মায়া সাইবার ওয়ার্ল্ডের পপ ম্যানেজার মোছা. রেবেকা হারুন সংবাদ সম্মেলন করে ঘটনার বিবরণ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনের পর পরিস্থিতি চরম আকার ধারণ করে। রোববার বিকেলে গালিব ও মনুসহ আনুমানিক ১৫-২০ জন প্রতিষ্ঠানের অফিসে ঢুকে স্টাফদের ওপর মারমুখী আচরণ চালায়। এসময় তামজিদুর রশিদ গালিবের হুকুমে অন্য আসামিরা অতর্কিত হামলা চালিয়ে মারধর করে এবং অফিসের গুরুত্বপূর্ণ ল্যাপটপ, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামাদি ভাঙচুর করে। এবং হুমকি প্রদান করে যে, আগামীকালের মধ্যে কামাল কাছনা এলাকায় আসামি তামজিদুর রশিদ গালীবকে নতুন ফিড অপারেটর হিসেবে নিয়োগ দিতে চাপ দেয়।

এ সময় মনু প্রতিষ্ঠানটির ম্যানেজার মাহাদি হাসান কাফিকে মোবাইলে হুমকি দেন, ‘তুই আওয়ামী লীগের দালালি করছিস। তোর বাসায় গিয়ে গুলি করে আসব। আজকে বিকেলের মধ্যে যদি সমাধান না করিস তাহলে তোর বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ তোকে গুলি করে আসব।’

পরে মনুসহ তাদের অনুসারীরা হুমকি দেন, অফিসের বাইরে গেলে কর্মীদের মারধর বা খুন-জখম করা হবে। ঘটনার পর তারা সেখান থেকে চলে যায়।

এদিকে অভিযুক্ত দুই নেতাকে সোমবার রাতে বহিষ্কার করে যুবদল। সংগঠনটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ ও সংহতির পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১০

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১১

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১২

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৩

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৪

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৫

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৬

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৭

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৮

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

২০
X