সুবর্নচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলন

সুবর্ণচর উপজেলার চর জব্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন । ছবি : কালবেলা
সুবর্ণচর উপজেলার চর জব্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন । ছবি : কালবেলা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামসেদুর রহমান কিসলুর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে কলেজে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অধ্যক্ষের অপসারণের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, অধ্যক্ষ চলমান এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত টাকা আদায় করেছেন। তিনি নামে বেনামে বিভিন্ন ফি আদায়ে অনিয়ম করেন। নিয়মিত নির্ধারিত সময়ে কলেজে উপস্থিত না হওয়ার কারণে কলেজের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত করছেন তিনি।

শিক্ষার্থীরা আরও বলেন, দীর্ঘদিন ধরে এসব অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা কলেজে তালা ঝুলিয়ে দিয়েছেন।

শিক্ষার্থীদের দাবি, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এ সময় শিক্ষার্থীরা চোরে রান্ধে, চোরে খায়, অতিরিক্ত ফি চোরের বিচার চাই, অধ্যক্ষ আসে ১২টায়, ক্লাস শুরু কয়টায়? এমন লেখা সম্মিলিত প্লেকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন। কলেজ গভর্নিং বডির সদস্য হেলাল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের থেকে যে ফি আদায় করা হচ্ছে সে বিষয়ে তিনি অবগত নন।

কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সিরাজ হায়দার বেলাল বলেন কলেজ প্রতিষ্ঠার ৩২ বছরেও একটি ভালো অডিট হয়নি, আমরাও শিক্ষার্থীদের অডিট করানোর যৌক্তিক দাবির সাথে একমত। আশা করছি যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।

চর জব্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামসেদুর রহমান কিসলু বলেন, শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে একটি লিখিত অভিযোগ ইউএনওর কাছে দেওয়া হয়েছে। তাদের যৌক্তিক দাবির সাথে একমত। শিক্ষার্থীদের সঙ্গে বসে সমাধান করার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১০

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১১

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১২

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৩

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৪

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৫

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৬

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৮

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৯

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

২০
X