চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ির পাশেই মাছ ব্যবসায়ীদের টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার মাছ ব্যবসায়ীরা হলেন— মুনির, ইউছুফ ও হৃদয়।

ভুক্তভোগী ব্যবসায়ী মুনির কালবেলাকে বলেন, তারা তিনজনই ফিশারিঘাটে মাছ ব্যবসায়ী। প্রতিদিনের মতো মাছ বিক্রি শেষে বাসায় ফেরার পথে মান্নান টাওয়ার এশিয়া ব্যাংকের সামনে এক ব্যাক্তি পুলিশ পরিচয়ে আমাদের তল্লাশি শুরু করে। এসময় আমাদের কাছ থেকে ৬৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। পাশেই পুলিশের গাড়ি দাঁড়ানো ছিল।

নতুন ব্রিজ এলাকায় বাকলিয়া থানার টহল গাড়িতে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক জহিরুল ইসলামের কাছে ঘনটার বিষয়ে জানতে চাইলে তিনি কালবেলাকে জানান, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। এ ঘটনা তার জানা নেই। ওই সময় তিনি আসামি নিয়ে আদালতে ছিলেন।

ভুক্তভোগী তিন ব্যবসায়ী কালবেলাকে জানান, এ বিষয়ে সহযোগিতার জন্য বাকলিয়া থানায় গিয়েও ফিরে আসেন তারা।

বাকলিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক জেসমিন কালবেলাকে বলেন, তিনজন যুবক থানায় এসেছিলেন। তবে কী বিষয়ে তারা থানায় এসেছেন আমাদের কাছে জানাননি। শুধু বলছিলেন, ওসি স্যারকে বলবেন।

এ বিষয়ে জানতে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রিসিভ না করাতে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১০

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১১

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১২

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৩

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৪

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৭

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৮

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১৯

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

২০
X