কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০১:৪০ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০১:৪১ এএম
অনলাইন সংস্করণ

সাবেক শিবির নেতা গ্রেপ্তার

নাশকতা মামলায় গ্রেপ্তার সাবেক শিবির নেতা সালাউদ্দীন আইয়ূবী।   ছবি : সংগৃহীত
নাশকতা মামলায় গ্রেপ্তার সাবেক শিবির নেতা সালাউদ্দীন আইয়ূবী।  ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে দায়ের হওয়া একটি নাশকতা মামলায় সালাউদ্দীন আইয়ূবী (৪৫) নামে এক সাবেক ছাত্রশিবির নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (৬ মার্চ) সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে হাটহাজারী থানা-পুলিশ।

গ্রেপ্তার হওয়া সালাউদ্দীন আইয়ূবী হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেক নগর গ্রামের বাসিন্দা মো. জানে আলমের ছেলে। তিনি হাটহাজারী উত্তর থানা শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। সম্প্রতি তিনি প্রবাস থেকে দেশে ফেরেন বলে জানা গেছে।

হাটহাজারী থানার এসআই মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ২০১৩ সালে দায়ের হওয়া একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

হাটহাজারী থানার ওসি মো. জাহিদুর রহমান বলেন, পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরে আদালতে পাঠানো হয়েছে। এর বাইরে আর কিছু বলার নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১০

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১১

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১২

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৩

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৪

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৫

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৬

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৭

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৮

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

২০
X