বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই যোদ্ধাকে না পেয়ে মাকে কুপিয়ে জখম

জুলাই যোদ্ধাকে না পেয়ে তার মাকে জখমের প্রতিবাদে বিক্ষোভ করেন এলাকাবাসী, (ইনসেটে আহত হোসনে আরা বেগম)। ছবি : কালবেলা
জুলাই যোদ্ধাকে না পেয়ে তার মাকে জখমের প্রতিবাদে বিক্ষোভ করেন এলাকাবাসী, (ইনসেটে আহত হোসনে আরা বেগম)। ছবি : কালবেলা

বগুড়ার গাবতলী উপজেলায় হানিফ রহমান সাফি নামে এক জুলাই যোদ্ধাকে না পেয়ে তার মা হোসনে আরা বেগমকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা মোখলেছার রহমান (৫৮) গত ৪ মার্চ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমসহ ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে গাবতলী থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় কয়েকজনের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, তার ছেলে হানিফ রহমান সাফিকে হত্যার উদ্দেশ্যে গত ৩ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে হোসেনপুর স্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানের সামনে হামলা চালানো হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় সাফি প্রাণে রক্ষা পেলেও তার বাম পায়ের গোড়ালিতে গুরুতর জখম হয় এবং সেখানে ৩টি সেলাই দিতে হয়। হামলাকারীরা তার মোটরসাইকেল নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হলেও এলাকায় উত্তেজনা বিরাজ করে।

এজাহারে আরও বলা হয়, পরদিন ৪ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ দলবদ্ধভাবে সাফিদের বাড়ির পূর্বপাশের রাস্তায় অবস্থান নেয়। এ সময় সাফিকে না পেয়ে তার মা হোসনে আরা বেগম (৪০) বাড়ি থেকে বের হলে তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আহত হোসনে আরা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জুলাই যোদ্ধা কামরুল, হানিফ রহমান সাফি, আজমল হোসেন বাবু ও সোমা আক্তার। বক্তারা অভিযোগ করেন, গাবতলী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তা এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ মেম্বারের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।

বক্তারা আরও বলেন, একজন জুলাই যোদ্ধাকে না পেয়ে তার মায়ের ওপর হামলা চালানো অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

গাবতলী মডেল থানার ওসি আনিছুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

১০

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১১

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১২

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৩

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৪

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৫

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৮

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৯

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

২০
X