উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

উজিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত ছাত্রদল নেতা মনির সরদার। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত ছাত্রদল নেতা মনির সরদার। ছবি : কালবেলা

বরিশালের উজিরপুরে ড্রেজার ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি এবং শ্রমিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দক্ষিণ ধামুরা এলাকার বাসিন্দা মনির সরদার ও তার সহযোগীরা স্থানীয় এক ড্রেজার ব্যবসায়ীর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। বালু ভরাটের কাজ নির্বিঘ্নে চালিয়ে নেওয়ার শর্তে গত জানুয়ারি মাস থেকে বিভিন্ন সময়ে তাদের ১ লাখ টাকা প্রদান করা হয়।

অভিযোগে আরও বলা হয়, দাবিকৃত বাকি টাকার জন্য গত ১৩ মার্চ কাজ চলাকালীন অভিযুক্তরা শ্রমিক আবু বকর হাওলাদারকে জোরপূর্বক তুলে নিয়ে যান। এরপর হাতুড়ি দিয়ে মারধর করে তাকে গুরুতর আহত করা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ভুক্তভোগী ড্রেজার ব্যবসায়ী মো. মনিরুল ইসলাম বাদী হয়ে মনির সরদারসহ অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল শুক্রবার (১৩ মার্চ) মামলাটি দায়ের হওয়ার পর পুলিশি তৎপরতা শুরু হয়। মামলার প্রধান আসামি মনির সরদারকে শনিবার বিকেলে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১০

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১২

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৩

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৪

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৫

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৬

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৭

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৮

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৯

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

২০
X