মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

পুলিশের হাতে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা। ছবি : কালবেলা
পুলিশের হাতে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা। ছবি : কালবেলা

ভোলার মনপুরায় দোকানে ও বিএনপি অফিসের শাটারে ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ আরও ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নুরনবী ছৈয়াল এ মামলা করেন।

সোমবার (৮ জুন) দুপুর ১২টায় ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ছাত্রলীগ নেতা শোফিক মিরকে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে দুপুর ২টায় আদালতের নির্দেশে তাকে ভোলা জেল হাজতে পাঠানো হয়।

মামলায় অপর আসামিরা হলেন, মো. শফিক, মো. শামীম, শাকিল, গিয়াস উদ্দিন, শিপন ও মালেক। এদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নং ও ২ নং ওয়ার্ডে।

ছাত্রলীগ নেতার পরিবারের দাবি, স্লোগান লেখার সঙ্গে তাদের সন্তান জড়িত না। তারা বিনা দোষে তাদের ছেলেকে মারধর করে পুলিশে হস্তান্তর করে। এমনকি নিজেদের লাঠির আঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা আহত হয়ে উল্টো এখন মামলা দিয়েছে।

মামলার বাদী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নুরনবী বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতা শফিক মিরের নেতৃত্বে কয়েকজন আমার ওপর হামলা করে আমাকে আহত করে।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ছাত্রলীগের নেতাকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X