সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আসামি ধরতে গিয়ে তর্ক করায় এএসআইকে পেটানোর অভিযোগ

আহত এএসআই মামুনুর রশীদ ও গ্রেপ্তার ২ জন। ছবি: কালবেলা
আহত এএসআই মামুনুর রশীদ ও গ্রেপ্তার ২ জন। ছবি: কালবেলা

আসামি ধরতে গিয়ে স্থানীদের সঙ্গে তর্ক-বিতর্কের একপর্যায়ে হামলার শিকার হয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। তাকে পিটিয়ে আহত করার ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে গভীর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ক্ষুন্দ্র দৌলতপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (২৮) ও কোদলাদিগি (গোদাইপুর) গ্রামের মঈন উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪০)।

আহত এএসআই মামুনুর রশিদকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মাথায় ৪টি সেলাই দেওয়া হয়েছে। এদিকে এ ঘটনায় সহকারী উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

জানা গেছে, আসামি ধরতে গিয়ে ষোলমাইল বাজার এলাকায় চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন শেখ আনুর সঙ্গে পুলিশ ওই এএসআইয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আনোয়ার হোসেনের নেতৃত্বে স্থানীয় কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে এএসআই মামুনুর রশীদকে আহত করেন।

রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, শনিবার বিকেলে চান্দাইকোনার ষোলমাইল এলাকায় গ্রেপ্তারি পরোয়ানার আসামি ধরতে যান এএসআই মামুনুর রশিদ ও আমিনুল ইসলাম। এ সময় স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে এএসআই মামুনুর রশিদকে পেছন থেকে মাথায় আঘাত করে। সঙ্গে থাকা অপর আমিনুল তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X