

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রচন্ড ঝড় ও বাতাসের কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (১৫ মার্চ) রাত পৌনে ১২টার দিকে আবহওয়া অনুকূলে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে পদ্মা নদীতে ঝড়ো বাতাসের কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করা হয়।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, রোববার রাত পৌনে ১১ টা থেকে পৌনে ১২টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। ঝড়ো বাতাস ও বৈরী আবহাওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক, মো. সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে ফেরি বহরে মোট ১৬টি ফেরি রয়েছে এবং ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।