কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৮:১৩ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৬, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দৌলতদিয়ার বাস ডুবির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন : নৌ প্রতিমন্ত্রী

দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। ছবি : কালবেলা
দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। ছবি : কালবেলা

দৌলতদিয়ায় ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

শুক্রবার (০৫ জুন) বিকেল ৪টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ঘটনার সার্বিক বিষয় পর্যালোচনার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ রফিকুল করিমের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তারা থাকবেন। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনার সময় বাসটিতে ৩৭ জন যাত্রী ছিলেন। তবে নিরাপত্তার স্বার্থে তারা সবাই আগেই বাস থেকে নেমে গিয়েছিলেন। বাসের ভেতরে শুধু চালক ও তার সহকারী ছিলেন। তাদেরও উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আহত হলেও শঙ্কামুক্ত রয়েছেন।

প্রতিমন্ত্রী স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকর্মীদের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে বলেন, তাদের তৎপরতার কারণেই বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে রাজিব আহসান বলেন, এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া থেকে এসে সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে পৌঁছায়। বাসটির ‘জাহাঙ্গীর’ নামের ফেরিতে ওঠার কথা থাকলেও সেটি ভুলবশত পাশের একটি ফেরির ডালায় আঘাত করে। এতে ডালা ভেঙে বাসটি নদীতে পড়ে যায়।

তিনি বলেন, ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পাঠানো হয়। কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল দ্রুত অভিযান চালিয়ে বাসটি উদ্ধার করে। একই সঙ্গে ঘাটের কার্যক্রম স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা হলেও যাত্রীদের সচেতনতা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর দ্রুত পদক্ষেপের কারণে বড় বিপর্যয় এড়ানো গেছে। এজন্য তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং যাত্রীদের সচেতন ভূমিকার জন্য ধন্যবাদ জানান।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১০

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১১

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১২

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

১৩

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৪

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৫

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৬

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৮

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৯

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

২০
X