মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৯:২২ এএম
আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ

ইয়াবাসহ ননদ-ভাবি গ্রেপ্তার

ইয়াবাসহ ননদ-ভাবি গ্রেপ্তার

চাঁদপুরের মতলব দক্ষিণে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শাহনাজ আক্তার (২৮) ও মর্জিনা আক্তার (২১) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্পর্কে তারা দুজন ননদ ও ভাবি।

রোববার (১৫ মার্চ) রাতে উপজেলার চাপাতিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ঘরের সিলিং থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

শাহনাজ আক্তার উপজেলার চাপাতিয়া গ্রামের ২৪ মামলার আসামি সুমন প্রধানের স্ত্রী ও মর্জিনা আক্তার এবায়েত উল্লাহর মেয়ে।

পুলিশ জানায়, উপজেলার নারায়নপুর ইউনিয়নের চাপাতিয়া এলাকার সুমন প্রধানীয়ার বড়িতে অভিযানকালে বসতঘরের সিলিং থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এসময় ২৪ মামলার আসামি সুমন প্রধানীয়াকে পাওয়া যায়নি।

মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক বলেন, অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১০

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১১

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১২

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৩

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৪

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৫

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৬

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৭

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৮

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৯

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

২০
X