শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১২:২৯ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে জাতীয় সংসদের হুইপ অপুকে জেলা প্রশাসনের সংবর্ধনা

শরীয়তপুর সার্কিট হাউসে জেলা প্রশাসনের উদ্যোগে মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে সংবর্ধনা দেওয়া হয়। ছবি : কালবেলা
শরীয়তপুর সার্কিট হাউসে জেলা প্রশাসনের উদ্যোগে মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে সংবর্ধনা দেওয়া হয়। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে সংবর্ধনা দিয়েছে শরীয়তপুর জেলা প্রশাসন।

সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় শরীয়তপুর সার্কিট হাউসে জেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক তাহসিনা বেগম ফুল দিয়ে জাতীয় সংসদের হুইপকে বরণ করে নেন।

জানা গেছে, বিএনপির নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে দেশব্যাপী খাল খনন কর্মসূচির আওতায় গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া এলাকায় যাওয়ার পথে শরীয়তপুর সার্কিট হাউসে পৌঁছালে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

পরে জেলা পুলিশের পক্ষ থেকে জাতীয় সংসদের হুইপকে রাষ্ট্রীয় সম্মাননার অংশ হিসেবে সশস্ত্র সালাম প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন— শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরন, জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসির উদ্দীন কালু, পুলিশ সুপার রওনক জাহানসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X