কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৪ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে এনসিপির এমপি

দুমড়েমুচড়ে গেছে সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদের গাড়ি। ছবি ; সংগৃহীত
দুমড়েমুচড়ে গেছে সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদের গাড়ি। ছবি ; সংগৃহীত

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারীও।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এমপিকে বহনকারী গাড়িটি কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সংসদ সদস্যের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় এমপি আতিকুর রহমান মুজাহিদ আহত হলেও তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন। তবে তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কাউনিয়া থানার ওসি মো. নাজমুল হক কালবেলাকে বলেন, ঢাকা থেকে কুড়িগ্রামের ফেরার পথে কাউনিয়ার বেইলি ব্রিজ বাস স্ট্যান্ড এলাকায় রংপুরগামী একটি ট্রাকের সঙ্গে এমপির গাড়ির সংঘর্ষ হয়। এতে গাড়িচালক আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তবে এমপি নিজে সুস্থ রয়েছেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এমপির গাড়িটি বাম দিক থেকে ডান দিকে চালিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলেও একই তথ্য পাওয়া গেছে। দুর্ঘটনার পর দুটি গাড়িকেই উদ্ধার করে স্থানীয় একটি ফিলিং স্টেশনে রাখা হয়েছে। তবে ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ সুস্থ অবস্থায় তার নিজ বাসভবনে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X