বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মন্ত্রীর আশ্বাসেও মেলেনি স্বস্তি, বরিশালে ঈদযাত্রায় বাড়তি ভাড়ার নৈরাজ্য

নথুল্লাবাদ বাস টার্মিনালে ঢাকা থেকে আসা বিভিন্ন পরিবহনের যাত্রীরা ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন। ছবি : কালবেলা
নথুল্লাবাদ বাস টার্মিনালে ঢাকা থেকে আসা বিভিন্ন পরিবহনের যাত্রীরা ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন। ছবি : কালবেলা

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম সম্প্রতি আশ্বস্ত করেছিলেন যে, ঈদে কোথাও বাড়তি ভাড়া নেওয়া হবে না। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা।

বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে আসা যাত্রীদের অভিযোগ, মন্ত্রীর বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। প্রতিটি রুটেই যাত্রীদের কাছ থেকে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের মহোৎসব চলছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে নথুল্লাবাদ টার্মিনালে ঢাকা থেকে আসা বিভিন্ন পরিবহনের যাত্রীদের সঙ্গে আলাপকালে এই ভাড়ার নৈরাজ্যের চিত্র ফুটে ওঠে।

ঢাকা থেকে হানিফ, শ্যামলী, সুগন্ধা ও বিএমএফসহ বিভিন্ন বাসে আসা যাত্রীরা জানান, ঈদ ও তেল সংকটের অজুহাতে তাদের পকেট কাটা হচ্ছে। যে পথে নিয়মিত ভাড়া ৩৫০ থেকে ৫০০ টাকা, সেখানে এখন নেওয়া হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকা। এছাড়া সায়েদাবাদ থেকে এক বাসের টিকিট দিয়ে অন্য বাসে তুলে দেওয়া এবং দালাল চক্রের খপ্পরে পড়ে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে বলে অনেক যাত্রী অভিযোগ করেছেন।

ভাড়া বৃদ্ধির দায় নিতে নারাজ বাসের চালক ও শ্রমিকরা। তাদের দাবি, যারা কাউন্টার পরিচালনা করেন তারা মালিকদের কাছ থেকে ঈদ উপলক্ষে বাস ‘ইজারা’ নিয়েছেন। এই তৃতীয় পক্ষই মূলত বাড়তি ভাড়া আদায় করছে।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশারফ হোসেন বলেন, বরিশাল থেকে কোনো বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। ঢাকা থেকে আসা বাসে বেশি ভাড়া রাখলে সেই দায় আমাদের নয়। এছাড়া বিআরটিএ থেকে এবার কোনো ভাড়ার তালিকা টাঙিয়ে দেওয়া হয়নি বলেও তিনি দাবি করেন।

ভাড়া নিয়ন্ত্রণ ও যাত্রী হয়রানি বন্ধে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত মনিটরিং করছে। অভিযানের সময় হানিফ পরিবহনের ২১ জন যাত্রীকে বাড়তি নেওয়া ২০০ টাকা করে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং কয়েকটি পরিবহনকে জরিমানাও করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার দুপুরে নথুল্লাবাদ টার্মিনাল পরিদর্শন করেন বরিশাল সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি বিভিন্ন কাউন্টার ও বাসে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলেন।

তিনি জানান, বিসিসির পক্ষ থেকে যাত্রীদের জন্য বিশুদ্ধ পানি ও ছাউনির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বাড়তি ভাড়া রোধে পুলিশ ও মালিক সমিতির সমন্বয়ে বিশেষ মনিটরিং ব্যবস্থা জোরদার করার আশ্বাস দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X