গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৪:০৩ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

জাহাজের সঙ্গে লঞ্চের সংঘর্ষ, প্রাণে বাঁচলেন ২ শতাধিক যাত্রী

দুর্ঘটনাকবলিত লঞ্চ থেকে নামছেন যাত্রীরা। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত লঞ্চ থেকে নামছেন যাত্রীরা। ছবি : কালবেলা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তেলবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লঞ্চে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন লঞ্চটিতে থাকা দুই শতাধিক যাত্রী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা এমভি রেজোয়ান লঞ্চটি মাঝ নদীতে পৌঁছালে তেলবাহী একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়।

লঞ্চের যাত্রীরা জানান, সংঘর্ষে লঞ্চে থাকা ১০ জন যাত্রী আহত হন। কেউ হাতে-পায়ে গুরুতর আঘাত পান, কেউ মাথায় আঘাত পান। এসময় নদীতে পড়ে যান দুই যাত্রী। পরে তারা সাঁতরে লঞ্চে ওঠেন। লঞ্চের মাস্টারের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটে।

দৌলতদিয়া লঞ্চঘাটে কর্মরত রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান প্রামাণিক বলেন, আহত যাত্রীরা দৌলতদিয়া লঞ্চঘাটে ঘাটে পৌঁছালে আমরা তাদের নিরাপদে লঞ্চ থেকে নামিয়ে স্বজনদের হাতে তুলে দিই।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা কালবেলাকে বলেন, নগরবাড়ি থেকে ঢাকাগামী তেলবাহী জাহাজটির সঙ্গে লঞ্চের সংঘর্ষের উপক্রম হয়েছিল। লঞ্চের মাস্টার সজোরে লঞ্চটি ব্যাকগিয়ার করলে সৃষ্ট ঝাঁকুনিতে কয়েকজন যাত্রী পড়ে গিয়ে মৃদু আহত হন। তারা সবাই গন্তব্যে চলে গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X