বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০২:০৪ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৬, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিজ্ঞানভিত্তিক প্রজন্ম গড়তে হবে : চিফ হুইপ

কার্নিভালে বক্তব্য দেন চিফ হুইপ নুরুল ইসলাম মণি। ছবি : কালবেলা
কার্নিভালে বক্তব্য দেন চিফ হুইপ নুরুল ইসলাম মণি। ছবি : কালবেলা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরগুনায় শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী বিজ্ঞানভিত্তিক আয়োজন ‘BSS Sci Magic Carnival 2026'। বরগুনা সাইন্স সোসাইটি (বিএসএস)-এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ কার্নিভালের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ নুরুল ইসলাম মণি।

রোববার (২২ মার্চ) সকালে বরগুনা সার্কিট হাউস মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের সূচনা হয়। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠান ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন (২২ ও ২৩ মার্চ) পর্যন্ত চলবে এই কার্নিভাল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। তিনি বলেন, সরকারের লক্ষ্য একটি বিজ্ঞানমনস্ক ও দক্ষ প্রজন্ম গড়ে তোলা। এজন্য নতুন প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে হাতে-কলমে বিজ্ঞান চর্চায় উৎসাহিত করতে হবে।

তিনি বলেন, এ ধরনের আয়োজন তরুণদের কৌতূহল, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আতিকুল ইসলাম। সভাপতিত্ব করেন বরগুনা সাইন্স সোসাইটির সভাপতি আকিল আহমেদ।

দুই দিনব্যাপী এ কার্নিভালে রয়েছে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী, সায়েন্স অলিম্পিয়াড এবং চমকপ্রদ ম্যাজিক শো।

আয়োজকরা জানান, বিজ্ঞানকে সহজ ও আনন্দদায়কভাবে সাধারণ মানুষের কাছে উপস্থাপন এবং নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X