কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
কুমিল্লায় বাস-ট্রেন দুর্ঘটনা

নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা দেওয়ার ঘোষণা

দুর্ঘটনাকবলিত বাস সরানোর চিত্র। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত বাস সরানোর চিত্র। ছবি : কালবেলা

কুমিল্লায় যাত্রীবাহী বাস ও ট্রেন সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহযোগিতার ঘোষণা দিয়েছে রেলকর্তৃপক্ষ।

রোববার (২২ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

রেল প্রতিমন্ত্রী বলেন, যারা নিহত হয়েছেন, তাদের পরিবারকে রেলওয়ের পক্ষ থেকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এছাড়া কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকেও নিহতদের দাফন-কাফনের জন্য ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, কুমিল্লায় রেল দুর্ঘটনার জন্য যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। রেল দুর্ঘটনা কমাতে এবং রেলক্রসিং আধুনিকায়ন করতে সরকার বদ্ধ পরিকর।

কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান বলেন, সদর দক্ষিণে ট্রেন দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে মরদেহ দাফন-কাফনের জন্য ২৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হবে। এছাড়া আহতদের দেওয়া হবে ১৫ হাজার টাকা করে।

তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মরদেহ হস্তান্তের সময় স্বজনদের হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া একটি মেইল ট্রেন। এ সময় বাসটিকে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। এতে ১২ জন নিহত এবং অন্তত ২৪ জন আহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১২

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৩

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৪

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৬

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৭

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৮

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৯

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

২০
X