কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০১:৫১ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৬, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর : রেল প্রতিমন্ত্রী

ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ছবি : কালবেলা
ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, আমরা স্বয়ংক্রিয় সিস্টেম চালু করব, গার্ডও থাকবে। রেলগেটের কাছাকাছি আসার পর যাতে অটোমেটিক রেলগেট পড়ে যায়। যেখানে রেলগেট আছে সেখানে আমরা আন্ডারপাস বা ফ্লাইওভার করব। এই ব্যাপারে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন।

রোববার (২২ মার্চ) দুপুরে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে ট্রেন ও বাস সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেল প্রতিমন্ত্রী বলেন, আপনারা জানেন ইতোমধ্যে স্টেশন মাস্টার এবং গেটম্যানকে দায়িত্ব অবহেলার কারণে বরখাস্ত করা হয়েছে। তাদের শাস্তির আওতায় আনা হবে। রেলওয়ে থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় প্রশাসন আরও একটি তদন্ত কমিটি করেছে। এ ব্যাপারে কারও গাফিলতি থাকলে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, নিহতদের দাফন-কাফনের জন্য জেলা প্রশাসন থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। আহতদের চিকিৎসা সহায়তায় ১৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়াও রেলওয়ের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে প্রদান করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আহতদের চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। যাদের ঢাকা নেওয়া দরকার তাদের ঢাকায় নেওয়া হবে। ‌সার্বক্ষণিক আহতদের খোঁজখবর রাখা হচ্ছে।

উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া একটি মেইল ট্রেন। এ সময় বাসটিকে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। এতে ১২ জন নিহত এবং অন্তত ২৪ জন আহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১০

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১১

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১২

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৩

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৪

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৫

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৬

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৭

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৮

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৯

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X