ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

আপনারা আমাদের ভুল পথে নিয়ে যাবেন না : সমাজকল্যাণমন্ত্রী

ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ডা. জাহিদ হোসেন। ছবি : কালবেলা
ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ডা. জাহিদ হোসেন। ছবি : কালবেলা

সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেছেন, আপনারা আমাদের ভুল পথে নিয়ে যাবেন না। আপনারা যদি সঠিক পথে নিয়ে যান, আমি সঠিক পথে যাব; আর উল্টো পথে নিয়ে গেলে উল্টো পথেই যেতে হবে।

রোববার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, সরকার জনগণের সহযোগিতা চায় এবং প্রশাসনও জনগণের পাশে থাকতে আগ্রহী। সবাইকে প্রশাসনের কাজে সহযোগিতা করতে হবে। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আইন তার নিজস্ব গতিতেই চলবে। আমরা সবাই সহযোগিতা করলে দেশ ভালো থাকবে।

তিনি আরও বলেন, দেশ ভালো থাকলে দলেরও সুনাম বাড়বে এবং তারেক রহমান-এর নেতৃত্ব শক্তিশালী হবে।

এ সময় সমাজকল্যাণমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়া-এর আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, শুধু তাদের কথা বললেই হবে না, আদর্শ বাস্তবায়ন করতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন ও উপজেলার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ডা. জাহিদ হোসেন। ছবি : কালবেলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১০

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১১

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১২

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৩

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৪

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৫

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৬

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৭

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৮

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৯

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

২০
X