কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

প্রয়াত বন্ধুর স্মরণে জাজিরা ব্যাচ-১১-এর প্রীতি ক্রিকেট ম্যাচ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

প্রয়াত বন্ধু ফিরোজ আলমের স্মরণে জাজিরা ব্যাচ-১১ প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে। রোববার (২২ মার্চ) দুপুরে সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাজিরা একাদশ বনাম ঢাকা একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

১৬ ওভারের ওই খেলায় ঢাকা একাদশ ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে। ১৪৫ রান তাড়া করতে নেমে ৩ ওভার চার বল হাতে রেখে জাজিরা একাদশ ৭ উইকেট হাতে রেখে সহজ জয়ের বন্দরে পৌঁছে যায়।

জাজিরা একাদশের হয়ে সর্বোচ্চ ৪৮ রান সংগ্রহ করে অপরাজিত ছিলেন আলবির মিলন। অন্যদিকে ঢাকা একাদশের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন রাইসুল ইসলাম রাসেল। এ ছাড়া জাজিরা একাদশের অধিনায়ক মাসুদ খান ব্যাট হাতে ৪১ রান এবং বল হাতে তিন উইকেট শিকার করেন। বিশ্বজিৎ রায় ব্যাট হাতে ২৩ রান, সাইদুর রহমান অপরাজিত থেকে ১১ রান সংগ্রহ করেন।

এদিকে ঢাকা একাদশের মাহফুজ হাসান ব্যাট হাতে ১৮ রান, দলীয় অধিনায়ক সাইফুল ইসলাম সাগর ১২, হাবিবুর জাহিদ ১১ এবং হাসান আল বান্না ১০ রান সংগ্রহ করেন।

খেলার উদ্বোধন ঘোষণা করেন জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমরা জাজিরাকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থোষণা করতে চাই। স্কুলগামী শিক্ষার্থীদের আমরা অনুরোধ করবো লেখাপড়ার পাশাপাশি সবাই খেলাধুলায় অংশগ্রহণ করুন। খেলাধুলা মানুষকে মাদক থেকে দূরে রাখে। একইসঙ্গে মনকে সুস্থ ও প্রফুল্ল রাখে। আমরা আশা করি, ব্যাচ-১১ জাজিরায় মাদক নির্মুলে উপজেলা প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করবে।’

একই সঙ্গে তিনি জাজিরা ব্যাচ-১১-এর ঢাকা একাদশ এবং জাজিরা একাদশকে ধন্যবাদ জানান। এসময় উপস্থিত দর্শক ও ব্যাচের সবাইকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।

টিম জাজিরার অধিনায়ক ছিলেন মাসুদ খান, টিম ম্যানেজার বরকত মোল্লা। টিম ঢাকার অধিনায়ক ছিলেন সাইফুল ইসলাম সাগর, টিম ম্যানেজার তরিকুল ইসলাম শুভ। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করেন সাইদুর রহমান। প্রীতি ক্রিকেট ম্যাচ পরিচালনা করেন সাখাওয়াত হোসেন, ফারুক হাওলাদার, বাদল খান, নোমান হাসান নাইম, ইমরান খান, নোমান, মেহেদী হাসান শ্যামল, সাইদুর নীল এবং সুজন আকন। খেলা শেষে উপস্থিত দর্শকদের সম্মানে জাজিরা ব্যাচ-১১-এর পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

ফিরোজ আলম ২০১১ সালে সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। ২০২৪ সালের ৩০ আগস্ট মৃত্যুবরণ করেন। এবারের প্রীতি ক্রিকেট ম্যাচ ফিরোজ আলমের স্মরণে করা হয়।

জাজিরা ব্যাচ-১১ ঈদ পরবর্তী প্রীতি ক্রিকেট ম্যাচে বিশেষভাবে সহযোগিতা করেছে ট্রাভেল সাইট, এক্সপার্ট আইটি, নেক্সোরা কমিউনিকেশন্স, জেএস অনলাইন শপ, ম্যাক্সভি গ্লোবাল, নেক্সোরা করপোরেশন এবং এক্সপার্ট হোলসেলার।

আয়োজনের মিডিয়া পার্টনার ছিল দৈনিক কালবেলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X