টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৯:৫১ এএম
আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমান দেশকে সমৃদ্ধির অর্থনীতিতে পরিণত করেছিলেন : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

সখীপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। ছবি : কালবেলা
সখীপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। ছবি : কালবেলা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিলেন, বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ির দেশ। সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃচ্ছ্রসাধন করে একটি সমৃদ্ধ অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলেছিলেন।

সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মাঠে সখীপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আহমেদ আযম খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্রের জন্য সারাজীবন লড়াই করেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত। যে কারণে তিনি প্রথমে আপসহীন নেত্রী, তারপর দেশনেত্রী, তারপর গণতন্ত্রের মাতা, তারপর বাংলাদেশের মহান অভিভাবক হিসেবে উপাধি পেয়েছেন।

তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো ফুল নেন না। তিনি চলাফেরা করেন সাদামাটাভাবে। তার জন্য কোনো রাস্তাঘাট একমিনিটও বন্ধ হয় না। ট্রাফিক সিগন্যালে পড়লে আবার পুনরায় চলাচলের জন্য সবার সঙ্গে ট্রাফিক সিগন্যালের অপেক্ষায় বসে থাকেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী সাধারণভাবে চলাচলের জন্য কোনো পতাকা গাড়িতে তোলেন না। অথচ আগের ফ্যাসিস্ট সরকার রাস্তাঘাটে যখন চলাফেরা করেছেন, তখন রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। মানুষকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে দুর্ভোগে পোহাতে হতো।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যতিক্রমী হিসেবে এ দেশটাকে শাসনভার চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। দ্রুত একটি সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন তিনি।

তিনি বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রিত্ব দিয়েছেন। আপনাদের সম্মানিত করেছেন। বাসাইল-সখীপুরবাসীকে সম্মানিত করেছেন। সে লক্ষ্যে আমি সখীপুর-বাসাইলের সেবক মন্ত্রী হয়ে আপনাদের মুখে হাসি ফুটিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রেখে দিন-রাত কাজ করতে চাই। এ লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতির কথাই বলেছি। সব প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করব, ইনশাল্লাহ।

অনুষ্ঠানে সখীপুর উপজেলা বিএনপির সভাপতি নাজিমুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন— জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মোস্তাফিজ, আমজাদ হোসেন ও খোরশেদ আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X