গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৯:০৩ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

উদ্বোধনের আগেই ধসে পড়ল সড়ক, দুই কর্মকর্তা বরখাস্ত

ঘটনাস্থল পরিদর্শন শেষে কথা বলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি : কালবেলা
ঘটনাস্থল পরিদর্শন শেষে কথা বলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি : কালবেলা

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর-ধনঞ্জয়খালী সড়ক উদ্বোধনের আগইে ধসে পড়ার ঘটনায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের প্রাথমিক প্রমাণ পাওয়ায় এমন কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার।

সোমবার (২৩ মার্চ) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঘটনাস্থল পরিদর্শন শেষে এই সিদ্ধান্তের কথা জানান।

বরখাস্ত দুই কর্মকর্তারা হলেন— প্রকল্পের পরিচালক (পিডি) হারুন অর রশিদ এবং প্রকৌশলী শামছুর রহমান।

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক তদন্তে সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের পাশাপাশি সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের প্রভাবের তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ-সংক্রান্ত বরখাস্তের চিঠি তিনি সরাসরি গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের কাছে হস্তান্তর করেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, সড়ক নির্মাণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, পুরোনো সব তদন্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাত সদস্যবিশিষ্ট একটি নতুন উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কের অংশ উদ্বোধনের আগেই ধসে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয় এবং সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X