বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের ছুটিতে মাধবকুণ্ডে পর্যটকদের ভিড়

ঈদের ছুটিতে মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ভিড়। ছবি : কালবেলা
ঈদের ছুটিতে মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ভিড়। ছবি : কালবেলা

দেশের অন্যতম পর্যটনকেন্দ্র মাধবকুণ্ড জলপ্রপাত এলাকায় সারা বছর পর্যটকের আনাগোনা থাকে। তবে বড় উৎসবকে ঘিরে এখানে দর্শনার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এবারের পবিত্র ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম হয়নি। সীমান্তবর্তী উপজেলা বড়লেখার এই পর্যটনকেন্দ্রে ঈদের ছুটিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

ইজারাদার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদের দিন শনিবার ছাড়াও রবি, সোম ও মঙ্গলবার এই চার দিনে প্রায় ১৭ হাজার পর্যটক মাধবকুণ্ড ভ্রমণ করেছেন। প্রাকৃতিক সৌন্দর্য, উন্মুক্ত পরিবেশ ও সবুজে ঘেরা পাহাড়ি আবহ পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করেছে। ফলে এখানকার ব্যবসায়ী, স্থানীয় আলোকচিত্রী, ইজারাদারসহ সবার মুখে ফিরেছে তৃপ্তির হাসি।

সরেজমিনে ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস ও বাসযোগে বিপুলসংখ্যক মানুষ মাধবকুণ্ড ইকোপার্কে ভিড় করছেন। পুরো এলাকা পরিণত হয়েছে মানুষের মিলনমেলায়। পর্যটকদের মধ্যে দেশি-বিদেশি উভয় দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। কেউ জলপ্রপাতের পানিতে নেমে আনন্দ উপভোগ করছেন, কেউ পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে ছবি তুলছেন। উৎসবমুখর পরিবেশে সবাই আনন্দে মেতে উঠেছেন।

বর্ষার শুরুতেই ঈদের ছুটি পড়ায় প্রকৃতির রূপ যেন আরও মোহনীয় হয়ে উঠেছে। পানিতে টইটম্বুর ঝর্ণা, পাহাড়ি নির্মল বাতাস, সবুজে ঘেরা পরিবেশ আর গর্জন ধ্বনিতে ভরপুর জলধারা মিলিয়ে সৃষ্টি হয়েছে এক অপূর্ব আবহ।

মানিকগঞ্জের বাসিন্দা ব্যবসায়ী কার্তিক পাল পরিবারসহ ঘুরতে এসে জানান, ব্যবসার ব্যস্ততায় সারা বছর ঘুরাঘুরির সুযোগ হয় না। ঈদের ছুটিতে সন্তানদের স্কুল বন্ধ থাকায় তিনি পরিবার নিয়ে এখানে এসেছেন। প্রথমবার এসে তার অভিজ্ঞতা ভালো লেগেছে। তিনি বলেন, বসা ও বিশ্রামের জন্য পাকা শেড নির্মাণসহ কিছু উন্নয়ন কাজ পর্যটকদের জন্য সুবিধাজনক হয়েছে।

বরিশাল থেকে পরিবার নিয়ে দ্বিতীয়বারের মতো মাধবকুণ্ডে এসেছেন মনিরুল হক। তিনি বলেন, আগের তুলনায় অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, যা প্রশংসনীয়। তবে বিভিন্ন স্থানে প্লাস্টিকের বোতল ও খাবারের মোড়ক পড়ে থাকতে দেখে তিনি দুঃখ প্রকাশ করেন।

তার মতে, পরিবেশ সংরক্ষণে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হলে এই পর্যটনকেন্দ্র বছরজুড়ে আরও বেশি দর্শনার্থী আকর্ষণ করতে পারবে।

ব্যবসায়ী রাহেল আহমদ বলেন, ঈদুল ফিতরের ছুটিতে হাজারো পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়েছে মাধবকুন্ড জলপ্রপাত। পর্যটকদের ব্যাপক উপস্থিতিতে আমাদের ব্যবসা ভালো যাচ্ছে।

মাধবকুণ্ডের প্রধান ফটকে দায়িত্ব পালনরত রাজু আহমদ জানান, চার দিনে প্রায় ১৭ হাজার পর্যটকের সমাগম হয়েছে এবং ছুটি অব্যাহত থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি আরও বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ ও সংশ্লিষ্ট কর্মীরা দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে ঈদের ছুটিতে মাধবকুণ্ডে পর্যটকদের ব্যাপক উপস্থিতি স্থানীয় ব্যবসায়ীদের মুখে হাসি ফুটিয়েছে।

টুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের দিন থেকে পর্যটকদের উপচে পড়া ভিড় হচ্ছে। সার্বিক নিরাপত্তায় আমরা সার্বক্ষণিক তৎপর রয়েছি এবং কাজ করছি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X