কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

দুপক্ষের তুমুল সংঘর্ষ, নিহত ১

টাংগাইল জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স
টাংগাইল জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স

টাঙ্গাইলের কালিহাতীতে গোরস্থানের জায়গা নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত এবং উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের হামিদ মেম্বার ও আজিজ সিকদারের বাড়ির মাঝখানে একটি পায়ে হাঁটা কাঁচা রাস্তার ওপর গোরস্থানের জায়গা নিয়ে সিকদার-মন্ডল বংশের লোকজনের সঙ্গে সওদাগর বংশের লোকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় সিকদার-মন্ডল বংশের ১৫-২০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র রামদা, চাইনিজ কুড়াল ও চাপাতি নিয়ে সওদাগর বংশের লোকজনের ওপর হামলা চালায়।

সংঘর্ষে গুরুতর আহত হন ওসমান আলী শেখের ছেলে নাঈম ইসলাম (১৭)। তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ টাঙ্গাইল সদর হাসপাতালে রাখা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও সওদাগর বংশের মাজাহারুল ইসলাম (১৮), সাকিল (২৩) ও বক্কর (২০) আহত হয়েছেন।

অপরদিকে সিকদার বংশের আজিজুল সিকদার (৭৫) ও হাবিবুর রহমান (৪৫) গুরুতর আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জসহ থানা পুলিশ এবং মগড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ দাফন সম্পন্ন হওয়ার পর মামলা সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X