ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘খাল খননে বন্যা হ্রাস পাবে কৃষি বিপ্লব ঘটবে’

খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন সরোয়ার আলমগীর। ছবি : কালবেলা
খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন সরোয়ার আলমগীর। ছবি : কালবেলা

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য (ফলাফল স্থগিত) সরোয়ার আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল খাল খনন কর্মসূচি। এ খাল খননের মাধ্যমে ভঙ্গুর দেশকে সত্যিকার অর্থে স্বপ্নের সোনার বাংলাদেশে পরিণত করেছিলেন তিনি। পিতার সেই পদক্ষেপ এত বছর পরও পুনরায় চালু করেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যে দেশজুড়ে খাল খনন কর্মসূচি আরম্ভ হয়েছে। খালের পাড়ে চলছে মহোৎসব। খাল খননের সুফল স্বরূপ বন্যা যেমন হ্রাস পাবে পাশাপাশি কৃষি বিপ্লব হবে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বিএডিসি নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন ভূইয়া, সহকারী প্রকৌশলী তমাল দাস, উপসহকারী প্রকৌশলী দীপন চাকমা, ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন, নাজিম উদ্দীন বাচ্চু, নুরুল ইসলাম, এস এম আজিজ উল্লাহ, ওসমান চৌধুরী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহেদুল ইসলাম মেম্বার, তৌহিদুল আলম মেম্বার, মো. সাইফুদ্দীন, একরামুল হক, মো. হানজালা, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন মেসি, আহমদ ছাফা মেম্বারসহ বিএনপি নেতারা।

উপজেলার নানুপুর ইউনিয়নে ফটিকছড়ি খাল, দাঁতমারা ইউনিয়নে মরাগজারিয়া খাল ও তাঁরাকো খাল, পূর্ব হাসনাবাদ গাঙেরকুল ব্রিজ, সোনারখীল সড়কে ২টি বক্স কালভার্ট, সোনার খীল সড়ক, ভূজপুর ইউনিয়নে বারোমাসিয়া খালসহ প্রায় ১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১০

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১১

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১২

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৫

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৬

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৭

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৮

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৯

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

২০
X