কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

বাসডুবির উদ্ধার অভিযান নিয়ে সবশেষ যা জানাল ফায়ার সার্ভিস

শুক্রবার দুপুরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ব্রিফিং করেন রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা। ছবি : সংগৃহীত
শুক্রবার দুপুরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ব্রিফিং করেন রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযানের তৃতীয় দিনে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে প্রশাসনের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে দৌলতদিয়া ৩নং ফেরিঘাট এলাকায় গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে এসব তথ্য জানান রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা।

দেওয়ান সোহেল রানা জানান, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থা গত তিনদিন ধরে দুর্ঘটনাস্থলে অবস্থান করছে। শুক্রবারও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, আমরা স্পিডবোট নিয়ে নদী ও এর আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছি। কোনো মরদেহ নদীর স্রোতে ভেসে গিয়েছে কি না, তা অধিকতর নিশ্চিত হওয়ার জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকারী দল নতুন করে একজন নিখোঁজ থাকার প্রাথমিক তথ্য পেয়েছে। ফায়ার সার্ভিস জানায়, বালিয়াকান্দি থেকে মুক্তা নামের এক নারী তার ভাই রিপনের নিখোঁজের বিষয়টি টেলিফোনে জানিয়েছেন। রিপন পেশায় একজন ইটভাটা শ্রমিক এবং দুর্ঘটনার দিন তিনি ওই ‘সৌহার্দ্য পরিবহন’ বাসেই ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বালিয়াকান্দি বাসস্ট্যান্ডে এসেছিলেন।

তবে রিপন ওই বাসে উঠেছিলেন কি না বা দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী ছিলেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ রিপনের পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

নিখোঁজ ব্যক্তিদের সঠিক তালিকা নিশ্চিত করতে নদী এলাকায় মাইকিং করা হচ্ছে। কোনো পরিবারের সদস্য নিখোঁজ থাকলে তাদের তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বা কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত নিখোঁজ বা উদ্ধার সংক্রান্ত সংশয় না কাটছে, ততক্ষণ পর্যন্ত তাদের পর্যবেক্ষণ ও তল্লাশি কার্যক্রম চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X