কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

দল থেকে ইউনিয়ন বিএনপির সভাপতিকে অব্যাহতি

মোখলেছুর রহমান খান ও বিএনপির বিজ্ঞপ্তি। ছবি: সংগৃহীত
মোখলেছুর রহমান খান ও বিএনপির বিজ্ঞপ্তি। ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় অডিও কলে নারীর সঙ্গে অশালীন ভাষায় কথা বলা মোখলেছুর রহমান খান নামে এক নেতাকে দলীয় পদসহ সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। দলীয় শৃঙ্খলাভঙ্গসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৭ মার্চ) আশুলিয়া থানা বিএনপির দপ্তর সম্পাদক রাজিব খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞপ্তি অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।

বহিষ্কার হওয়া মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহী আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি, বিতর্কিত কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হল।

এছাড়াও তাকে দলীয় সব কার্যক্রম থেকেও অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, চলতি সপ্তাহে এক নারীর সঙ্গে অডিও কলে অশালীন ভাষায় গালাগালি করেন ইলিয়াস শাহী। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়া সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১০

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১২

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৭

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৮

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৯

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

২০
X