কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

জ্বালানি তেলের ওপর শুল্ক কমালো ভারত

জ্বালানি তেলে ব্যারেল। ছবি: সংগৃহীত
জ্বালানি তেলে ব্যারেল। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় ভারত সরকার পেট্রোল ও ডিজেলের ওপর আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বিমান জ্বালানি ও ডিজেল রপ্তানিতে ‘উইন্ডফল ট্যাক্স’ আরোপ করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি ছাড়িয়ে গেছে। এর অন্যতম কারণ হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে যাওয়া। এ পথে ভারতের মোট তেল আমদানির প্রায় ৪০ শতাংশ পরিবহন করা হয়ে থাকে।

সরকারি আদেশে বলা হয়েছে, পেট্রোলের ওপর বিশেষ আবগারি শুল্ক ১৩ রুপি থেকে কমিয়ে ৩ রুপি প্রতি লিটার করা হয়েছে। অন্যদিকে ডিজেলের ওপর শুল্ক ১০ রুপি থেকে শূন্যে নামিয়ে আনা হয়েছে।

ভারতের জ্বালানিমন্ত্রী হারদীপ সিং পুরি জানান, আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যের কারণে তেল কোম্পানিগুলোর ক্ষতি কমাতে সরকার এই পদক্ষেপ নিয়েছে। বর্তমানে প্রতি লিটার পেট্রোলে প্রায় ২৪ রুপি এবং ডিজেলে ৩০ রুপি ক্ষতি হচ্ছিল বলে তিনি উল্লেখ করেন।

অর্থনীতিবিদ মাধবী অরোরা জানান, এই সিদ্ধান্তে সরকারের বছরে প্রায় ১.৫৫ ট্রিলিয়ন রুপির রাজস্ব ক্ষতি হতে পারে। তবে এর ফলে তেল বিপণন কোম্পানিগুলোর ক্ষতির ৩০-৪০ শতাংশ কমে আসবে।

রয়টার্স জানিয়েছে, ভারতে জ্বালানির দাম তাত্ত্বিকভাবে নিয়ন্ত্রণমুক্ত হলেও রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো বাজারে বড় ভূমিকা রাখে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও অনেক সময় সরকার বা কোম্পানিগুলো সেই চাপ নিজেরাই বহন করে, যাতে ভোক্তাদের ওপর প্রভাব কম পড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, এদিকে ডিজেল রপ্তানিতে লিটারপ্রতি ২১.৫ রুপি এবং বিমান জ্বালানি রপ্তানিতে ২৯.৫ রুপি কর আরোপ করা হয়েছে। দেশটিতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সবচেয়ে বড় জ্বালানি রপ্তানিকারক প্রতিষ্ঠান।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, দেশে পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েলের সরবরাহে কোনো ঘাটতি হতে দেওয়া হবে না। পাশাপাশি সাধারণ জনগণ যাতে মূল্যবৃদ্ধির চাপ থেকে কিছুটা স্বস্তি পায়, সে বিষয়েও সরকার কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X