বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৮:৪৯ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২ ড্রেজার ধ্বংস

অবৈধভাবে বালু উত্তোলন। ছবি : কালবেলা
অবৈধভাবে বালু উত্তোলন। ছবি : কালবেলা

হবিগঞ্জের বাহুবল উপজেলার হরিতলা গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে বাহুবল উপজেলার হরিতলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাহুবল উপজেলার হরিতলা এলাকায় ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে কৃষিজমি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর শুক্রবার বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। খবর পেয়ে বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X