জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

পেট্রোল লুকিয়ে রেখে ফিরিয়ে দেওয়া হয় গ্রাহকদের, অতঃপর...

পেট্রোলের দোকানে অভিযান। ছবি : কালবেলা
পেট্রোলের দোকানে অভিযান। ছবি : কালবেলা

জামালপুরে দোকানে পেট্রোল মজুত রেখে গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার অভিযোগে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে ২ হাজার ৫০০ লিটার পেট্রোল মজুত রাখার ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকালে জামালপুর শহরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চলমান জ্বালানি সংকটের মধ্যে শনিবার সকাল থেকে সদর উপজেলার পিটিআই মোড়ে অবস্থিত মেসার্স জুই এন্টারপ্রাইজের সামনে বিপুল সংখ্যক মোটরসাইকেল চালক জ্বালানি সংগ্রহের জন্য ভিড় করেন। তবে প্রতিষ্ঠানটি দাবি করে, তাদের কাছে কোনো পেট্রোল মজুত নেই।

অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদের উপস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ১২টি ড্রামে সংরক্ষিত প্রায় ২ হাজার ৫০০ লিটার পেট্রোলের সন্ধান পাওয়া যায়। যা তাদের ডেইলি রেজিস্ট্রারের সঙ্গে মিল নেই।

পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও পেট্রোল সরবরাহ না করায় মেসার্স জুই এন্টারপ্রাইজের ব্যবস্থাপক হালাল উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ সাংবাদিকদের বলেন, তারা তাদের স্টক রেজিস্ট্রারে শূন্য দেখালেও গোডাউনে পেট্রোল মজুত পাওয়া গেছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে সরকার নির্ধারিত দামে ক্রেতাদের কাছে সুশৃঙ্খলভাবে পেট্রোল বিক্রি নিশ্চিত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X