ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়!

আলোচিত নানি-নাতি। ছবি : কালবেলা
আলোচিত নানি-নাতি। ছবি : কালবেলা

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বাবরা গ্রামের আলোচিত ‘নানি-নাতি’ জুটি আবারও শিরোনামে। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া এই জুটি পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হয় এবং পরে জনতার উদ্যোগে তাদের বিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার সানবান্দা গ্রামের ২১ বছর বয়সী মেহেদী হাসান এবং পৌর এলাকার বাবরা গ্রামের ৩৫ বছর বয়সী তাসলির মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক চলছিল। তারা দুঃসম্পর্কের নানি-নাতি হলেও নিকট আত্মীয় নন। এর আগেও গত বছরের জুলাই মাসে তারা পালিয়ে গেলে ১০ দিন পর পুলিশ কুষ্টিয়া থেকে তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে এবং সতর্ক করা হয়।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কোটচাঁদপুরের বলুহার প্রজেক্ট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়দের নজরে আসেন তারা। পরে এলাকাবাসী তাদের আটক করে। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমে এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

স্থানীয়দের মতে, ঘটনাটি সামাজিকভাবে সংবেদনশীল হওয়ায় এর একটি স্থায়ী সমাধান প্রয়োজন ছিল। এ অবস্থায় তাসলির স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাকে গ্রহণে অস্বীকৃতি জানান। পরে স্থানীয়রা উভয়ের সম্মতি নিয়ে তাদের বিয়ে সম্পন্ন করে।

কালীগঞ্জ থানার কর্মকর্তা মো. জেল্লাল হোসেন জানান, এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন বলে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X