হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

হাতিয়ায় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
হাতিয়ায় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

মহান জাতীয় সংসদে ভুয়া ধর্ষণ ইস্যুতে বক্তব্য প্রদান এবং বিএনপিকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে হাতিয়া উপজেলা, পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার হরনী ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা ঝাড়ু হাতে নিয়ে মিছিল করে প্রতিবাদ জানান এবং বিতর্কিত বক্তব্যের তীব্র নিন্দা জানান।

মিছিল চলাকালে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিক্ষোভকারীরা বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন ও অশালীন বক্তব্য কখনোই প্রত্যাশিত নয়। তারা দাবি করেন, সংসদে দেওয়া বক্তব্যের জন্য আব্দুল হান্নান মাসউদকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত বলেন, ভুয়া তথ্য উপস্থাপন করে জাতিকে বিভ্রান্ত করা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার জন্য আবদুল হান্নান মাসউদের প্রতি আহ্বান জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X