ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

বাসার দেয়ালে চিরকুট লিখে বৈষম্যবিরোধী নেতার কাণ্ড

তানভীর আহমেদ মেরাজ। ছবি : সংগৃহীত
তানভীর আহমেদ মেরাজ। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় বাসার দেয়ালে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তানভীর আহমেদ মেরাজ নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে কাউতলী এলাকার হাসান মিয়ার মালিকানাধীন একটি বাড়ির চতুর্থ তলার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তানভীর আহমেদ মেরাজ (২২) সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি কাউতলী পূর্বপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন মেরাজ। মঙ্গলবার সকালে ঘরের ভেতরে সিলিং ফ্যানের হুকের সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত মেরাজ মৃত্যুর আগে তার কক্ষের দেয়ালে চিরকুটে লেখেন, ‘আমার এই দুনিয়াতে যা ভোগ করার সব আলহামদুলিল্লাহ ভোগ করা শেষ, আর দুনিয়াতে থাকার কোনো ইচ্ছা নাই। তাই আমি নিজ ইচ্ছায় দুনিয়া ত্যাগ করতেছি। আমি মেরাজ একটু অন্যরকম, আমার মতো কেউ হতে যায়েন না! অনেকরে কষ্ট দিয়েছি, পারলে মাফ কইরেন।’

সদর মডেল থানার ওসি শহীদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১০

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১১

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৩

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৪

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X