পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১১:০৪ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

তেল নিতে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

সংঘর্ষে দুপক্ষের ভিড়। ছবি : কালবেলা
সংঘর্ষে দুপক্ষের ভিড়। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুলিশ সদস্যের প্রাইভেটকারে মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় পীরগঞ্জ পৌর শহরের নেতার মোড় এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে দিনাজপুরের বোচাগঞ্জে একটি ফিলিং স্টেশনে প্রাইভেটকারে তেল নিতে যাচ্ছিলেন সোহেল নামে এক পুলিশ সদস্য। পথে বোচাগঞ্জ উপজেলার চিলাপাড়া এলাকায় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফয়সালের ছোট ভাই সুমনের মোটরসাইকেলের সঙ্গে ওই পুলিশ সদস্যের প্রাইভেটকারের ধাক্কা লাগে।

এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ সদস্য সোহেল জোরপূর্বক মোটরসাইকেল আরোহী সুমনকে তার প্রাইভেটকারে তুলে পীরগঞ্জে নিয়ে আসেন। সুমনকে পীরগঞ্জের একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে পুলিশ সদস্য সোহেল ও তার শ্যালক শরীফ ব্যাপক মারধর করেন বলে জানা যায়।

ছোট ভাইকে অপহরণ ও মারধরের খবর পেয়ে সমন্বয়ক ফয়সাল তার দলবল নিয়ে ছোট ভাইকে উদ্ধার করতে পীরগঞ্জে আসেন। এ সময় বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কে নেতার মোড় এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে পুলিশ সদস্য সোহেল, তার শ্যালক শরীফ, আরাফাত, রুবেল এবং ফয়সাল, আকাশ, সুমন, রায়হানসহ দুপক্ষের ১৫ জন আহত হন।

পুলিশ আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে ফয়সালের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ সদস্য সোহেল দিনাজপুর সদর থানায় কর্মরত আছেন বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

১০

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১১

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১২

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৩

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৪

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৫

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৬

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৭

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৮

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৯

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

২০
X