দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

দেয়াল ধসের ঘটনায় আতঙ্কিত হয়ে বৃদ্ধের মৃত্যু

দেবিদ্বারে একটি হোটেলের দেয়াল ধসের ঘটনা দেখে আতঙ্কিত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ছবি : কালবেলা
দেবিদ্বারে একটি হোটেলের দেয়াল ধসের ঘটনা দেখে আতঙ্কিত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ছবি : কালবেলা

কুমিল্লার দেবিদ্বারে একটি হোটেলের দেয়াল ধসের ঘটনা দেখে আতঙ্কিত হয়ে মো. আব্দুস সামাদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার বাগুর সিএনজি স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ উপজেলার শাকতলা গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। তিনি স্থানীয় ‘সৈনিক হোটেল’-এর মালিক মিজানুর রহমানের শ্বশুর।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগুর নতুন ব্রিজ সিএনজি স্টেশন সংলগ্ন ‘সৈনিক হোটেল’ এবং হার্ডওয়্যার দোকান ‘মনির এন্টারপ্রাইজ’-এর মধ্যবর্তী ইটের দেয়ালটি হঠাৎ ধসে পড়ে। এ সময় বিকট শব্দে দেয়াল ধসের দৃশ্য দেখে পাশে থাকা আব্দুস সামাদ প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন এবং তাৎক্ষণিক স্ট্রোক করে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেয়াল ধসের এই ঘটনায় অজ্ঞাতপরিচয় আরও দুইজন পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে।

পাশের দোকানি জালাল জানান, সকাল ৮টার দিকে দেয়ালটি হঠাৎ ধসে পড়লে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় ভয়ে আব্দুস সামাদ স্ট্রোক করে জ্ঞান হারিয়ে ফেলেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেয়াল ধসে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মৃত্যুর সঠিক কারণ (দেয়াল চাপা নাকি স্ট্রোক) নিশ্চিত হতে তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X