চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘আমাগো জমি, বাড়ি, স্কুল সব পদ্মার মুখে ঝুলতাছে’

পদ্মার তীব্র ভাঙনে ৩০ মিটার বাঁধসহ বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন। ছবি : কালবেলা
পদ্মার তীব্র ভাঙনে ৩০ মিটার বাঁধসহ বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন। ছবি : কালবেলা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের টিলারচর গ্রামে হঠাৎ পদ্মা নদীর তীব্র ভাঙনে ৩০ মিটার বাঁধসহ বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

এদিকে ভাঙনকবলিত এলাকা থেকে মাত্র ৯০ মিটার দূরে রয়েছে এমপিডাঙ্গী ও জাকেরেরশুরা থেকে ফরিদপুর যাতায়াতের গুরুত্বপূর্ণ পাকা সড়ক, শত শত বসতবাড়ি এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। যে-কোনো মুহূর্তে এসব স্থাপনা নদীতে তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

ভাঙনের খবর পেয়ে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন।

তিনি বলেন, টিলারচর গ্রামের কয়েকটি পয়েন্টে আপৎকালীন ভাঙন রোধে বর্ষা মৌসুমে জিওব্যাগ ডাম্পিং করা হয়েছিল। আমরা দ্রুত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এছাড়া, চরভদ্রাসন উপজেলার বিভিন্ন পয়েন্টে ৩.১৫ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের একটি প্রকল্প অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় নদীপাড়ের বাসিন্দা শেখ আবজাল বলেন, ‘বুধবার সকাল থেকেই পদ্মা যেন পাগল হয়া উঠছে। হঠাৎ হঠাৎ গড়গড় শব্দ, মাটি ধইসা পইড়া যাচ্ছে। এক রাতের মধ্যে ৩০ মিটার বাঁধটা গেল গিলা। আমাগো জমি, বাড়ি, স্কুল সব যেন নদীর মুখে ঝুলতাছে। কোনদিকে যাই, কী করি, বুঝতাছি না।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন কালবেলাকে বলেন, ‘দ্রুত সময়ে ভাঙনকবলিত স্থানে জিও ব্যাগ ডাম্পিং করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১০

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১১

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১২

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৩

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৪

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৫

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৬

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৭

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৮

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৯

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

২০
X