ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৮:১৩ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতার মাথায় গুলির পর কুপিয়ে হত্যা

ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ। ছবি : কালবেলা
ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ। ছবি : কালবেলা

পাবনার ঈশ্বরদীতে উপজেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব ও ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগকে (২৫) মাথায় গুলি করার পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাড়া গোপালপুর স্কুলের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মোহন নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের নেতা ও জিয়া সাইবার ফোর্সের সদস্যসচিব ছিলেন। এছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বন্ধুদের সঙ্গে সাড়া গোপালপুর রেললাইনের পাশে একটি চায়ের দোকানে বসে ছিলেন সোহাগ। একপর্যায়ে তিনি দোকানের পাশে শৌচকার্য সারতে গেলে হেলমেট ও মাস্ক পরিহিত একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। ঘাতকরা তার পেট ও মাথায় গুলি করে এবং মৃত্যু নিশ্চিত করতে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় সোহাগের সঙ্গে থাকা আরও একজনকে বেধড়ক মারধর করা হয়, যিনি পরে আহত অবস্থায় পালিয়ে প্রাণে বাঁচেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মাথার একটি অংশ কুপিয়ে ছিন্নভিন্ন করে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গুলি করার পর কুপিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও জানান, পাবনা থেকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং ডিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X