নোয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১১:৩৫ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ গেল তরুণের

নিহত মো. অন্তর। ছবি: সংগৃহীত
নিহত মো. অন্তর। ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের তেল আনতে গিয়ে এক তরুণ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েতভূঞা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ওই তরুণের নাম মো. অন্তর (২০)। তিনি উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকের বাজার সংলগ্ন মিদ্দা বাড়ির একরামুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলমান পরিস্থিতির কারণে কোম্পানীগঞ্জ এলাকায় অকটেন ও পেট্রোলের সংকট দেখা দিয়েছে। এ কারণে বিকেলে অন্তর মোটরসাইকেলের জন্য তেল আনতে ফেনীর একটি পাম্পের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তেল সংগ্রহ করে ফেরার পথে এনায়েতভূঞা এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় অন্তর সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে এবং স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটন ও জড়িত যানবাহন দ্রুত শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

ফেনী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাখায়েত হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X