বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

দুনিয়ায় শান্তি ও পরকালে মুক্তির জন্য আল্লাহর ভয় জরুরি : ফয়জুল করীম

বরিশালে চরমোনাইয়ের মাহফিলে বয়ান পেশ করছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ছবি : কালবেলা
বরিশালে চরমোনাইয়ের মাহফিলে বয়ান পেশ করছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ছবি : কালবেলা

দুনিয়ায় শান্তি ও পরকালে মুক্তির জন্য প্রত্যেক মানুষকে আল্লাহর ভয় বা তাকওয়া অর্জন করে আখিরাতের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাদ মাগরিব বরিশালের ঐতিহাসিক চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনের মূল বয়ানে তিনি এসব কথা বলেন।

শায়খে চরমোনাই বলেন, ‘গুনাহ মানুষের অন্তরকে কলুষিত করে দেয়। যখন কলব অপরিষ্কার হয়ে যায়, তখন মানুষ ধীরে ধীরে গর্হিত কাজে লিপ্ত হয়। কিন্তু যারা তাকওয়া বা আল্লাহভীতি অর্জন করে নিজেদের অন্তরকে পরিশুদ্ধ রাখে, তাদের দ্বারা গুনাহের কাজ প্রকাশ পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।’ তিনি বলেন, ‘তাকওয়া অর্জন ছাড়া দুনিয়া ও আখিরাতে মুক্তির কোনো বিকল্প নেই। এ জন্য মানুষের অন্তর থেকে দুনিয়ার মোহমায়া দূর করে আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে। মানুষ দুনিয়ায় ভালো থাকার জন্য অনেক কিছুই করে, সন্তানের ভবিষ্যৎ গড়তে নিরন্তর চেষ্টা চালায়। কিন্তু প্রকৃত বুদ্ধিমান তারা, যারা অনন্ত জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে।’

ক্ষণস্থায়ী এই দুনিয়ার মোহে পড়ে চিরস্থায়ী আখিরাতের সুখ-শান্তি নষ্ট করা উচিত নয় উল্লেখ করে প্রত্যেক মানুষের উচিত নিজের আমল ঠিক রেখে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা বলে মন্তব্য করেন তিনি।

তরিকার মুরিদদের উদ্দেশে তিনি সাপ্তাহিক হালকায়ে জিকির, মাসিক ইজতেমা, পাঁচটি ওষুধ ও তিনটি সবক, যা আত্মশুদ্ধি ও আত্মগঠনের বিশেষ আমল, এসব নিয়মিত পালনের নির্দেশনা দেন।

ঐতিহাসিক চরমোনাই মাহফিল ময়দানে এদিন আরও বয়ান পেশ করেন মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, মাওলানা সেকান্দার আলী সিদ্দিকী, আল্লামা জাফর আহমাদ এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরারসহ দেশবরেণ্য ওলামা-মাশায়েখরা।

উল্লেখ্য, শনিবার (৪ এপ্রিল) সকাল ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে এই মাহফিল সমাপ্ত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১০

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১১

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১২

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৩

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৫

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৬

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X