গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১০:৫৬ এএম
অনলাইন সংস্করণ

বাসচাপায় দম্পতি নিহত

বাসের ধাক্কায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এক দম্পতি নিহত হয়েছেন। ছবি : কালবেলা
বাসের ধাক্কায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এক দম্পতি নিহত হয়েছেন। ছবি : কালবেলা

রংপুরের মিঠাপুকুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক দম্পতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে স্বামী আনিসুর রহমান (৫৫) এবং চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে স্ত্রী আফিয়া বেগমের (৪৫) মৃত্যু হয়।

নিহতরা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র নয়ারহাট এলাকার বাসিন্দা। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে আনিসুর রহমান ও তার স্ত্রী আফিয়া বেগম মোটরসাইকেলযোগে রংপুর যাচ্ছিলেন। পথে মিঠাপুকুর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে একটি দ্রুতগামী অজ্ঞাত বাস তাদের ধাক্কা দিলে দুজনেই গুরুতর আহত হন। আনিসুর রহমান ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আফিয়া বেগমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তারও মৃত্যু হয়।

নিহত আনিসুর রহমানের দাফন সম্পন্ন হলেও আফিয়া বেগমকে এখনো দাফন করা সম্ভব হয়নি। মালয়েশিয়া প্রবাসী বড় ছেলে শেষবারের মতো মাকে দেখার আকুতি জানিয়েছেন। প্রিয় সন্তানের অপেক্ষায় মায়ের মরদেহ বর্তমানে বাড়িতে রাখা হয়েছে। গ্রামাঞ্চলে মরদেহ দীর্ঘক্ষণ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় পরিবারটি চরম বিপাকে পড়লে এগিয়ে আসে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থা”। তারা দ্রুত ফ্রিজিং কফিনের ব্যবস্থা করে মরদেহ সংরক্ষণের দায়িত্ব নেয়।

সংস্থাটির সভাপতি কাজী আমিনুল ইসলাম ফকু বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত ব্যথিত করার মতো। আমাদের সাধ্য সীমিত হলেও আমরা চেষ্টা করি যেন কোনো সন্তান তার বাবা-মায়ের শেষ দেখা থেকে বঞ্চিত না হয়। মানবিক জায়গা থেকেই আমরা এই পরিবারের পাশে দাঁড়িয়েছি।

স্থানীয় বাসিন্দা নাসিম ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রথমে বাবা ও পরে মায়ের মৃত্যুতে পরিবারটি আজ নিঃস্ব। স্বেচ্ছাসেবী সংগঠনটি এগিয়ে না এলে ছেলেটি হয়তো তার মায়ের মুখ আর দেখতে পারত না।

শুক্রবার রাতে সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। প্রবাসী ছেলেটি কিছুক্ষণের মধ্যেই দেশে পৌঁছাবে, সে এলে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১০

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১১

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১২

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৩

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৪

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৬

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৭

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৯

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

২০
X