নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ফসলি জমি দেখতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

মরদেহ। প্রতীকী ছবি
মরদেহ। প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ফসলি জমি দেখতে গিয়ে বিষধর সাপের কামড়ে ছামির (৯) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের ধনাশী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছামির ধনাশী গ্রামের সোহরাফ মিয়ার ছেলে। সে স্থানীয় ধনাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ছামির নিজেদের ফসলি জমি দেখতে মাঠে যায়। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দিলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা সোহরাফ মিয়া শোকার্ত কণ্ঠে জানান, দুপুরে ফসলি জমি দেখতে গিয়েই তার সন্তান সাপের কামড়ের শিকার হয়। হাসপাতালে নিয়েও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিব বলেন, সাপের কামড়ে ছামির নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। খবরটি অত্যন্ত দুঃখজনক। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১০

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১১

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১২

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৩

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৪

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৫

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৬

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৭

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৮

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৯

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

২০
X