সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

‘ভূমিদস্যুদের কোনো ছাড় নয়’

সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান। ছবি : সংগৃহীত
সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান। ছবি : সংগৃহীত

ঢাকা সাভারের আমিনবাজারে ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান। তিনি বলেছেন, সরকারি জমি দখল বা প্রতারণার মাধ্যমে আত্মসাতের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

সোমবার (০৬ এপ্রিল) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহাদাত হোসেন খান বলেন, ভূমিদস্যুরা দেশ ও জাতির শত্রু। নিজেদের স্বার্থ হাসিলে তারা যে কোনো ধরনের অনিয়ম ও অন্যায় কাজে জড়িয়ে পড়ে। তবে এসব কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন সতর্ক রয়েছে।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আমরা জনগণের টাকায় বেতনভুক্ত কর্মকর্তা। তাই জনগণ ও সরকারের স্বার্থ রক্ষা করাই আমাদের দায়িত্ব।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এসিল্যান্ড বলেন, ঘটনাটি আমার যোগদানের আগের। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট মিস মোকদ্দমার রায় বাতিল এবং এর ভিত্তিতে সৃষ্ট নামজারি জোত বাতিল করা হয়েছে। পাশাপাশি জাল স্বাক্ষরের মাধ্যমে প্রস্তুত করা ৯৮৮ নম্বর খতিয়ান অপসারণ করে তা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং অনলাইনে হালনাগাদের প্রক্রিয়া চলছে।

শাহাদাত হোসেন খান বলেন, ৩১৫/২৪ নম্বর মিস মোকদ্দমা মামলায় খতিয়ান সংশোধনের আবেদনে প্রতারণার আশ্রয়ে জাল খতিয়ান দাখিল করা হয়েছিল। এর মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টা করা হয়। বিষয়টি উদঘাটনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

শাহাদাত হোসেন খান আরও বলেন, প্রতারণার মাধ্যমে সাময়িক সুবিধা পাওয়া গেলেও তা স্থায়ী নয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট জমি সরকারি সার্ভেয়ারের মাধ্যমে পরিমাপ করে সরকারের দখলে নেওয়া হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলা একটি মামলার রায় বাস্তবায়নে নিজে উপস্থিত থেকে প্রকৃত মালিককে জমির দখল বুঝিয়ে দিয়েছেন। এছাড়া বিভিন্ন সময় দখল হওয়া সরকারি জমি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় আমরা আপসহীন। দায়িত্বে থাকা পর্যন্ত অন্যায়ের সঙ্গে কোনো আপস করা হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১২

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৩

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৫

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৭

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৯

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

২০
X