মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১০ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় খাসজমি দখল করলেন যুবদল নেতা

যুবদল নেতা জিএম হাবিবুল্লাহ। ছবি : সংগৃহীত
যুবদল নেতা জিএম হাবিবুল্লাহ। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকিতে সরকারি খাস খতিয়ানের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে জিএম হাবিবুল্লাহ নামের এক যুবদল নেতার বিরুদ্ধে।

প্রভাব খাটিয়ে বৈধ লাইসেন্সধারী ব্যবসায়ীদের উচ্ছেদ করে সেখানে দলীয় সাইনবোর্ড টানান তিনি। এ ঘটনায় গত ১ এপ্রিল জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছে ভুক্তভোগী মেহেদী হাসান।

যুবদল নেতা জিএম হাবিবুল্লাহ। তিনি শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটুলিয়া মৌজার ৫১৫৮ দাগের ১২.৬৬ বর্গমিটার জমি সরকারি খাস খতিয়ানভুক্ত। ভুক্তভোগী ব্যবসায়ী মেহেদী হাসান ও তার বাবা আলী সরকার থেকে বৈধ লাইসেন্স নিয়ে দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

অভিযোগ রয়েছে, সম্প্রতি জিএম হাবিবুল্লাহ দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে ওই জমি দখল করে নেন। শুধু তাই নয়, একই এলাকায় আরও একটি ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগী মেহেদী হাসান বলেন, আমরা বৈধ লাইসেন্স নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছি। কিন্তু ক্ষমতার জোরে আমাদের উচ্ছেদ করে জায়গাটি দখল করা হয়েছে। আমরা জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শোনা গেছে, জিএম. হাবিবুল্লাহ প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘এসপি, ডিসিও আমার কিছুই করতে পারবে না।’ এমন বক্তব্যে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে জিএম হাবিবুল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ বলেন, বিএনপির নাম করে কেউ জমি দখল করবে এটি দল কোনোভাবেই মেনে নেবে না। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে তার জায়গা দলে হবে না।

সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, অভিযোগটি এখনও আমার নজরে আসেনি। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X