মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০১:০৩ এএম
অনলাইন সংস্করণ

নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে কেমন, দেখুন ছবিতে

রেদোয়ান ইসলাম। ছবি : সংগৃহীত
রেদোয়ান ইসলাম। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সংস্কৃতিবিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে বহিষ্কার করা হয়েছে। তবে রেদোয়ান লিঙ্গ পরিবর্তনের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, তিনি আসলে ছেলে থেকে মেয়ে হননি বরং তিনি নারী সেজেই টিকটক করতেন। এজন্য তিনি ক্ষমাও চেয়েছেন।

রেদোয়ান ইসলাম ফেসবুকে ‘রিহিয়া রিহি’ নামে একটি পেজ চালান। সেই পেজ ঘেঁটে দেখা যায়, তিনি নারী সেজে বিভিন্ন স্টাইলে ছবি তুলে ওই পেজে আপলোড করতেন। তিনি যে প্রকৃতপক্ষে নারী নন সেটি তার ছবি, রিলস দেখে বোঝা দুষ্কর। তবে তার প্রকৃত বেশকিছু ছবি গণমাধ্যমে এসেছে।

রেদোয়ান ইসলামের প্রকৃত ছবি। সংগৃহীত

তার এ পেজটিতে ফলোয়ারের সংখ্যা ২৫ হাজারেরও বেশি। এর পাশাপাশি তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। বিষটি জানাজানি হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় নেটিজেনদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে রোববার তার পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আপনারা অনেকেই আমার গত কিছু ভিডিওর কারণে কষ্ট পেয়েছেন, আমি অনেকের মনে কষ্ট দিয়ে ফেলেছি, আপনারা বিভিন্নভাবে মেসেজ, কল দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। আসলে আমি এগুলো মজার ছলে, বিনোদনের উদ্দেশে তৈরি করেছিলাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে এখন থেকে রাস্তায়, অথবা অন্য কোথাও দেখলে খারাপ কথা বলবেন না, নিজের ভাইয়ের মতো আচরণ করলে, আমার স্বাভাবিক জীবনে ফিরতে সহজ হবে। আবারও আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।

আরেক পোস্টে রেদোয়ান দাবি করেন, তিনি আসলে ট্রান্সজেন্ডার নন। তাকে ঘিরে ছড়ানো ট্রান্সজেন্ডার সংক্রান্ত তথ্য সম্পূর্ণ গুজব। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘আমি ট্রান্সজেন্ডার নই। আমি একজন সম্পূর্ণ ছেলে এবং একজন সংস্কৃতিকর্মী। দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত আছি। কিছু কন্টেন্টের কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তার জন্য দুঃখিত। ইতোমধ্যে সেসব কন্টেন্ট সরিয়ে ফেলেছি এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকব।’

তিনি আরও লেখেন, ‘যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করতে, কারণ ভুল ধারণা একজন মানুষের সম্মানহানি করতে পারে।’ রেদোয়ান ইতোমধ্যে তার টিকটক ও ইনস্টাগ্রাম আইডিও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X